অপরিষ্কার ইয়ারফোন ব্যবহারে যেসব সমস্যা হতে পারে আপনার, জেনেনিন ও সতর্ক থাকুন

হেডফোন বা ইয়ারফোন ব্যবহারে অভ্যস্ত এখন কমবেশি সবাই। অবসরে অথবা চলতি পথে গান কিংবা এফএম রেডিও শুনে সময় কাটানোর জন্য ইয়ারফোন বা হেডফোন এক অপরিহার্য অনুষঙ্গ।
দীর্ঘসময় ইয়ারফোন ব্যবহারে নানা রকম সমস্যা হতে পারে সবাই কমবেশি জানি কিন্তু ইয়ারফোনে জমে থাকা ময়লা থেকেও যে বড় ধরনের বিপদ হতে পারে, তা অনেকেরই অজানা।
ডিম কীভাবে খেলে বেশি উপকারডিম কীভাবে খেলে বেশি উপকার
চলুন, জেনে নেওয়া যাক নিয়মিত ইয়ারফোন পরিষ্কার না করলে কী ধরনের সমস্যা হতে পারে।
কানের ময়লা থেকেই অনেক দিন ধরে ব্যবহার করা ইয়ারফোন বা প্লাগের খাঁজে ময়লা জমে থাকে। আর সেখানেই বাসা বাধে ব্যাকটেরিয়া। সেই ময়লা ইয়ারফোন আবার ব্যবহার করলে সেখান থেকে কানে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়।
আবার, একটি ইয়ারফোন বেশ কয়েকজন ব্যবহার করলেও সংক্রমণের আশঙ্কা থেকে যায়।
দীর্ঘদিন ধরে নোংরা বা ময়লা জমা ইয়ারফোন ব্যবহার করলে কানের ভেতর অতি সূক্ষ্ম জীবাণুরা বাসা বাধে। কানের মধ্যে তরল জমতে শুরু করে। ব্যথা, যন্ত্রণা তো বটেই পরবর্তীকালে তা পাকাপাকি ভাবে শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে।
ইয়ারফোন থেকে সংক্রমণ শুধু কান নয়, ত্বক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। নাক, কান এবং গলার বিশেষজ্ঞদের মতে, অপরিষ্কার ইয়ারফোন থেকে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়তে পারে।
তাই প্রতি বার ইয়ারফোন ব্যবহার করার আগে এবং পরে শুকনো সুতির কাপড় দিয়ে তা ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নোংরা জমা ইয়ারফোন যাতে কোনও ভাবেই কানের গভীরে প্রবেশ না করে, সে দিকেও লক্ষ রাখতে হবে।
এ ছাড়া ইয়ারফোনে উচ্চ শব্দে দীর্ঘক্ষণ কিছু না শোনাই ভালো।