থাইল্যান্ড ওপেনে সিন্ধু-শ্রীকান্তের দাপট! বিদায় নিলেন উর্তি তারকারা

থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে বুধবার ভারতের অভিজ্ঞ শাটলারদের দাপট দেখা গেলেও, হতাশ করলেন তরুণ তারকারা। পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত সরাসরি গেমে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন।

বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা শ্রীকান্ত সিঙ্গাপুরের অষ্টম বাছাই শাটলার লো কিন ইউ-কে ২১-১৪, ২১-১৫ গেমে উড়িয়ে দিয়ে চমক দিয়েছেন। অন্যদিকে, দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু চাইনিজ তাইপেইয়ের তুং সিউ তং-এর বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেন। পরবর্তী রাউন্ডে শ্রীকান্ত খেলবেন তাইপেইয়ের সু লি ইয়াং-এর বিরুদ্ধে এবং সিন্ধুর লড়াই ডেনমার্কের আমেলি শুলজ-এর সঙ্গে।

তবে সিন্ধু-শ্রীকান্তরা জিতলেও তরুণ প্রজন্মের শাটলারদের দিনটি ভালো কাটেনি। টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউ ফেই-এর বিরুদ্ধে অনবদ্য লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি অনমোল খব। প্রথম গেম জিতলেও শেষ পর্যন্ত ১৯-২১, ২১-১৩, ২১-১৮ গেমে হারতে হয় তাকে। একইভাবে থাইল্যান্ডের পর্নপাভী চোচুওং-এর কাছে হেরে বিদায় নিয়েছেন উন্নতি হুডা। পুরুষদের সিঙ্গলসে হারের মুখ দেখতে হয়েছে আয়ুষ শেঠি এবং তরুণ মান্নেপাল্লীকেও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy