সিলমোহর পড়ল সম্পর্কে? কালো পোশাকে মুম্বই এয়ারপোর্টে ঘনিষ্ঠ অবস্থায় হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা!

নাতাসা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে নাম জড়ালেও সেই গুঞ্জন টেকেনি। কিন্তু সম্প্রতি মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা আরও জোরালো হলো। কারণ, শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে দু’জনকে একসঙ্গে দেখা গেল।

কালো পোশাকে ঘনিষ্ঠতা: ভিডিও ভাইরাল
এদিন সকালে মাহিকা শর্মা এবং হার্দিক পান্ডিয়া দু’জনেই কালো পোশাকে এক গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে পৌঁছান। প্রকাশ্যে এত কাছাকাছি দু’জনকে দেখেই ক্রিকেট এবং বিনোদন দুনিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি হার্দিক ও মাহিকা তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন? রেডিট পোস্ট থেকে শুরু হওয়া তাঁদের প্রেমের জল্পনা এই প্রথম এত কাছাকাছি আসার দৃশ্যে আরও ঘনীভূত হলো।

কে এই মাহিকা শর্মা?
হার্দিকের সঙ্গে সম্পর্কের জল্পনায় রাতারাতি আলোচনার কেন্দ্রে এসেছেন এই ২৪ বছর বয়সী তরুণী। মাহিকার বেড়ে ওঠা দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুলে স্কুলজীবন শেষ করার পর তিনি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি।

বর্তমানে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত মাহিকা। তিনি অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি বেশ কিছু বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও মডেলিং করেছেন।

তাঁদের নিয়ে চর্চা চললেও, এখনও পর্যন্ত হার্দিক বা মাহিকা কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে বিমানবন্দরে প্রকাশ্যে একসঙ্গে ধরা পড়ার পর নেটাগরিকরা এখন অপেক্ষায়, কবে এই সেলেব জুটি তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy