আজকের দিনে হোয়াটসঅ্যাপ কেবল মেসেজিং অ্যাপ নয়, বরং ব্যক্তিগত ছবি ও প্রয়োজনীয় নথির ভাণ্ডার। কিন্তু আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত? যদি অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ লগ-ইন করা থাকে, তবে মুহূর্তেই ফাঁস হতে পারে সব গোপন তথ্য।
আপনার সন্দেহ হলে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ খুলে ডানদিকের তিনটি ডটে ক্লিক করুন। সেখান থেকে ‘Linked Devices’ অপশনে যান। এখানে আপনি দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি সচল রয়েছে। যদি কোনো অচেনা ডিভাইস নজরে আসে, তবে তৎক্ষণাৎ সেটির ওপর ট্যাপ করে ‘Log Out’ করে দিন।
সুরক্ষার খাতিরে পাবলিক কম্পিউটার বা অপরিচিত ওয়াইফাই ব্যবহার এড়িয়ে চলুন। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ-আউট করতে ভুলবেন না এবং অজানা কোনো লিঙ্কে বা কিউআর কোড (QR Code) স্ক্যান করবেন না। নিয়মিত ‘লিঙ্কড ডিভাইস’ চেক করার অভ্যাসই আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখবে।





