কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT) জয়েন্ট রেজিস্ট্রারসহ মোট ৮২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ সম্পূর্ণভাবে প্রতিযুক্তি বা ডেপুটেশন ভিত্তিতে করা হবে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী সময়সীমা পরিবর্তন হতে পারে। শুধুমাত্র বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীরাই এই পদগুলোর জন্য আবেদন করার যোগ্য।
শূন্যপদ ও যোগ্যতা:
মোট ৮২টি পদের মধ্যে জয়েন্ট রেজিস্ট্রার ৫টি, ডেপুটি রেজিস্ট্রার ৭টি, সেকশন অফিসার/কোর্ট অফিসার ২৬টি, অ্যাকাউন্টস অফিসার ৮টিসহ আরও বিভিন্ন পদে নিয়োগ হবে। পদ অনুযায়ী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, আইনশাস্ত্রে ডিগ্রি বা লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদন ও বেতন:
আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর হতে হবে। বাছাই করা প্রার্থীদের প্রতি মাসে ৫,২০০ থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন এবং ২,৪০০ থেকে ৭,৬০০ টাকা পর্যন্ত গ্রেড পে প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের CAT-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় নথি সংযুক্ত করে তা একটি খামে ভরে ‘প্রিন্সিপাল রেজিস্ট্রার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, প্রিন্সিপাল বেঞ্চ, ৬১/৩৫, কোপার্নিকাস মার্গ, নতুন দিল্লি – ১১০০০১’ এই ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট নিয়মিত চেক করুন।





