বিধানসভা ভোটের আগেই ফের ‘ফুলবদল’! জেলা তৃণমূলের সহ-সভাপতি শ্যামল নাথ ফিরে এলেন বিজেপিতে, দিলেন মারাত্মক অভিযোগ

তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সহ সভাপতি পদ ছেড়ে ফের ভারতীয় জনতা পার্টিতে (BJP) ফিরে এলেন শ্যামল নাথ। তিনি নাথ ও যোগী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের একজন পরিচিত নেতা ছিলেন এবং গত বিধানসভা নির্বাচনের আগেও বিজেপিতে যোগ দিয়েছিলেন।

দলবদলের কারণ নিয়ে চাঞ্চল্য:

তৃণমূলে থাকাকালীন শ্যামলবাবু উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা, অসম সহ কয়েকটি রাজ্যে নাথ যোগীদের নানা দায়িত্ব সামলেছেন। তিনি বর্তমানে আলিপুরদুয়ার কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। বিধানসভা ভোট যতই ঘনিয়ে আসছে, ততই তিনি ফুলবদল করলেন।

বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্ম পতাকা হাতে নেন শ্যামল নাথ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।

দলবদলের কারণ হিসেবে শ্যামল নাথ এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “আমি সনাতনি হিন্দু মানুষ। যারা একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য সব কাজ পরিচালনা করেন তাদের সঙ্গে থাকা যায় না। পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বা পাকিস্থান করার চক্রান্ত চলছে। তাই ওদের সঙ্গে থাকা যায় না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও কোন বিরোধ নেই।”

পদ্মশিবিরের উচ্ছ্বাস:

শ্যামল নাথের এই দলবদলে স্বাভাবিকভাবেই উচ্ছসিত পদ্মশিবির। জেলা বিজেপির সভাপতি মিঠু দাস জানান, “শ্যামলবাবুর সঙ্গে এদিন জেলা কার্যালয়ে তৃণমূলের আরও ১৫ জন বিভিন্ন পদাধিকারি আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা সকলে স্বাগত জানিয়েছি। মোদিজির হাত আরও শক্তিশালী হলো।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy