“সরকারি চাকরির মেগা অফার!”-টাঁকশালে কাজের সুযোগ, ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। এবার সরাসরি টাকা বা কারেন্সি নোট ছাপানোর সংস্থায় কাজ করার সুযোগ দিচ্ছে কেন্দ্র। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (SPMCIL) অধীনে থাকা কারেন্সি নোট প্রেসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাসিক বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

কোন কোন পদে নিয়োগ? সংস্থার তরফে জানানো হয়েছে, সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার, আর্টিস্ট এবং জুনিয়র টেকনিশিয়ান পদে দক্ষ কর্মী নেওয়া হবে। বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

  • অফিসার ও সুপারভাইজার পদ: হিন্দি, ইংরেজি, চারুকলা, রসায়ন, পদার্থবিদ্যা, সমাজসেবা বা সমাজবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এছাড়া সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও সুযোগ থাকছে। এই পদগুলির জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

  • জুনিয়র টেকনিশিয়ান: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। এক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর রাখা হয়েছে।

বেতন কাঠামো: এই চাকরির অন্যতম আকর্ষণ হলো এর উচ্চ বেতন। পদমর্যাদা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮ হাজার ৭৮০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ ৩ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা: যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষার (CBT) মাধ্যমে। আগামী জুন বা জুলাই মাসে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগ্রহীদের আগামী ১৯ মে-র মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

কীভাবে আবেদন করবেন? আবেদনকারীকে সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম ফিলাপ করতে হবে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থার এই নিয়োগ নিশ্চিতভাবেই কয়েক হাজার চাকরিপ্রার্থীর মুখে হাসি ফোটাবে। আপনি যদি যোগ্য হন, তবে দেরি না করে আজই আবেদন সেরে ফেলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy