এপ্রিলে ঢুকবে না যুবসাথীর ১৫০০ টাকা? ভোট আবহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!

সামনেই নির্বাচন। ভোটের দামামা বাজতেই প্রচারে কোনো খামতি রাখছে না শাসকদল। এরই মাঝে মমতা সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও ভাতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুঙ্গে উৎসাহ। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী—রাজ্যের জনমোহিনী প্রকল্পগুলির তালিকায় অন্যতম হলো ‘যুবসাথী’। তবে এপ্রিল মাসে এই প্রকল্পের টাকা ঢোকা নিয়ে বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের অধীনে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে। তবে জানা যাচ্ছে, চলতি মাসে অনেকের অ্যাকাউন্টাই এই টাকা ঢুকবে না। কেন এই দেরি? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিছু যান্ত্রিক ও প্রশাসনিক সমস্যা দেখা দিয়েছে। বহু ক্ষেত্রে দেখা গেছে, একই আবেদনপত্র একাধিকবার জমা পড়েছে অথবা তথ্য নকল করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, “যাঁরা প্রকৃত আবেদনকারী, তাঁরা প্রত্যেকেই টাকা পাবেন। আবেদনপত্রে ভুল বা ডুপ্লিকেট কপির সমস্যার কারণেই এই বিলম্ব। সমস্যা মেটানোর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীদের পরে ডেকে পাঠানো হবে।” এই ঘোষণার পর একদিকে যেমন বিভ্রান্তি দূর হয়েছে, তেমনই জালিয়াতি রুখতে প্রশাসনের কড়া নজরদারিও স্পষ্ট হয়েছে। নির্বাচনের মুখে ভাতার টাকা নিয়ে এই ঘোষণা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy