উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে চলেছে। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় এই ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসবেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এই বৈঠকের পরই ফল প্রকাশ করা হবে।
কীভাবে এবং কখন দেখবেন ফলাফল?
উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা শুরু হয়েছিল ৮ই সেপ্টেম্বর এবং শেষ হয়েছিল ২২ সেপ্টেম্বর।
পরীক্ষার্থীরা আজ বেলা দুটো (২টো) নাগাদ সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফল দেখতে পারবেন।
রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের https://result.wb.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।





