ইরান-আমেরিকা যুদ্ধবিরতি হতেই দালাল স্ট্রিটে উৎসব! এক লাফে ২৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার। ইরান-আমেরিকা সংঘাত থামার খবরে বুধবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি ৫০-র সূচক তরতরিয়ে বাড়তে শুরু করে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দালাল স্ট্রিট।

আজ সকালে বাজার খুলতেই নিফটি ৫০ প্রায় ৩.২৬ শতাংশ বা ৭৪৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,৮৮৬-র ঘরে পৌঁছে যায়। অন্যদিকে, সেনসেক্স এক লাফে ২৫৩২ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ বেড়ে ৭৭,১৮৮ অঙ্কের গণ্ডি ছুঁয়ে ফেলে। নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকও ৩ শতাংশের বেশি লাভ করেছে। তেলের দাম কমায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিমান সংস্থাগুলি; ইন্টারগ্লোব এভিয়েশন (IndiGo)-র শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা যেমন HPCL, BPCL এবং IOC-র শেয়ারেও ৫ থেকে ৮ শতাংশের লাফ লক্ষ্য করা গিয়েছে।

পেইন্ট ও টায়ার কোম্পানিগুলিও লাভের মুখ দেখেছে। টাটা মোটরস কমার্শিয়ালের শেয়ার ১১ শতাংশের বেশি বেড়েছে। শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য বাজার যেমন জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কসপি-তেও ৫ শতাংশের বেশি উত্থান দেখা গিয়েছে। ওয়াল স্ট্রিটেও আজ খুশির হাওয়া বইছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy