‘SIR-হলে নেপালের মতো হবে ভারত’, মমতাবালার মন্তব্যের পাল্টা দিলেন শুভেন্দু, রাঁচি যাওয়ার পরামর্শ!

সিএএ (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছিলেন, ‘সিএএ-এনআরসি হলে ভারতবর্ষও নেপালের মতো হবে।’ তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কী বললেন শুভেন্দু অধিকারী?
মমতাবালা ঠাকুরের এই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তাঁকে ‘উন্মাদ’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘দিদিমণির দলের আর এক উন্মাদ বলছেন সিএএ-এনআরসি হলে নেপালের মতো হবে। পাগলের মতো কথা বলছেন। ওনাকে রাঁচি পাঠানো দরকার।’
তিনি আরও যোগ করেন, ‘ভারতবর্ষ একটা আলাদা দেশ। নেপালের থেকে বহু বড় দেশ। তাই নেপালের সঙ্গে ভারতবর্ষের তুলনা করাটা একেবারে হাস্যকর।’ শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘ওনাকে এখন রাঁচির ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস-এ ভর্তি করানো দরকার। উনি পাগলের মতো কথা বলছেন।’