মহালয়ার সকালে কলকাতায় শ্যুটআউট, জিমের মালিককে লক্ষ্য করে চলল গুলি! তারপর?

মহালয়ার সকালে কলকাতার চারু মার্কেটে চাঞ্চল্যকর ঘটনা। আজ, রবিবার, একটি জিমের মধ্যে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জানা গেছে, জিমের মালিককে লক্ষ্য করে দুষ্কৃতীরা দু’রাউন্ড গুলি চালায়।

কীভাবে ঘটল এই ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হেলমেট ও রেন কোট পরে দু’জন দুষ্কৃতী জিমে প্রবেশ করে। তারা সরাসরি জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় শহরের বুকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষত উৎসবের মরশুমে এমন দুঃসাহসিক ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।