SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে শঙ্কর ঘোষের চরম কটাক্ষ, ‘বিরোধী দলনেতা একাই নন্দীগ্রামে নাড়িয়ে দিয়েছিলেন’

শিলিগুড়ি সাংগঠনিক জেলা কার্যালয়ে বুধবার বিজেপির শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিলেন। এসআইআর (SIR) সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ করেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্যের পাল্টা দিতে গিয়ে শঙ্কর ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, “বিরোধী দলনেতা (শুভেন্দু অধিকারী) একাই ওনাকে নাড়িয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে।”
তাঁর এই মন্তব্য সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘৪০০ নোটিস’ পাঠানোর অভিযোগ তুলেছিলেন এবং ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ‘২০২৯-এর আগেই সরকার পড়ে যেতে পারে’। শঙ্কর ঘোষের কটাক্ষ সেই মন্তব্যেরই পাল্টা হিসেবে এসেছে।
শঙ্কর ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।