PAN CARD-না থাকলে ঘোর বিপদ!, আয়কর দপ্তরের নয়া নিয়মে মাথায় হাত!

পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা থাকলেও কি এবার পছন্দের গয়না বা গাড়ি কেনা স্রেফ স্বপ্ন হয়ে দাঁড়াবে? আয়কর দপ্তরের সাম্প্রতিক কড়াকড়িতে কিন্তু তেমনই ইঙ্গিত মিলছে। ২০২৫ সালের আয়কর আইন এবং ২০২৬ সালের নতুন বিধিমালা কার্যকর হতেই বড়সড় বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ। কারণ, প্যান (PAN) কার্ড না থাকলে মোটা অঙ্কের আর্থিক লেনদেন এখন কার্যত অসম্ভব।

এতদিন প্যান কার্ড না থাকলে ‘ফর্ম ৬০’ জমা দিয়ে যে পার পাওয়ার রাস্তা খোলা ছিল, সরকার তা একপ্রকার বন্ধ করে দিয়েছে। তার বদলে আনা হয়েছে ‘ফর্ম ৯৭’। তবে এই নতুন ফর্মের ব্যবহারের পরিধিও অত্যন্ত সীমিত রাখা হয়েছে। সোজা কথায়, প্যান কার্ড ছাড়া আর্থিক লেনদেনের ‘শর্টকাট’ রাস্তাগুলো এখন বন্ধের মুখে।

ঠিক কী কী ক্ষেত্রে লাগবেই প্যান কার্ড?
আয়কর বিশেষজ্ঞদের মতে, কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং আর্থিক জালিয়াতি রুখতেই কেন্দ্রের এই কঠোর পদক্ষেপ। বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী:

গয়না কেনা: ২ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা, রুপো বা হিরের গয়না কিনতে গেলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক।

গাড়ি কেনা: ৫ লক্ষ টাকার বেশি দামি গাড়ি কেনা বা বুকিংয়ের ক্ষেত্রে প্যান কার্ড ছাড়া গতি নেই।

ব্যাংকিং ও বিনিয়োগ: ক্রেডিট কার্ডের আবেদন, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা কিংবা মিউচুয়াল ফান্ড ও বন্ডে ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করতে গেলেও প্যান কার্ড পকেটে রাখা চাই।

নগদ লেনদেনেও বড় ধাক্কা:
নয়া নিয়মে নগদ লেনদেনের ওপর নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার বেশি নগদ তোলা বা জমা দেওয়া, ১ লক্ষ টাকার বেশি সিকিউরিটিজ লেনদেন এবং অতালিকাভুক্ত শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক।

পরিসংখ্যান বলছে, আগে যেখানে বছরে প্রায় ১২ কোটি ‘ফর্ম ৬০’ জমা পড়ত, কড়াকড়ির জেরে এখন সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র ২ কোটিতে। এছাড়া বৈদেশিক মুদ্রা ক্রয় বা ব্যাংক ড্রাফটের মতো লেনদেনগুলিকেও এখন কড়া নজরে রাখা হচ্ছে। অর্থাৎ, বৈধ প্যান কার্ড না থাকলে এখন সাধারণ মানুষের আর্থিক জীবন একপ্রকার স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy