I-Phone 18 প্রো-এর দাম শুনলে মাথা ঘুরে যাবে!, রয়েছে দুর্দান্ত ফিচার

মঞ্চ প্রস্তুত। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জোবস থিয়েটারে এখন সব নজর। আর কিছুক্ষণের মধ্যেই পর্দা উঠতে চলেছে অ্যাপলের মেগা ইভেন্টের, যেখানে আত্মপ্রকাশ করতে চলেছে অত্যন্ত প্রতীক্ষিত iPhone 18 সিরিজ। এবারের ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ফোল্ডিং মডেলটি হলেও, আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে টেক প্রেমীদের উন্মাদনা তুঙ্গে।
পূর্বের মডেলগুলির তুলনায় iPhone 18 Pro এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী আইফোন সিরিজ হিসেবে বাজারে আসছে। এতে যুক্ত হয়েছে ছোট ডায়নামিক আইল্যান্ড, নতুন এবং শক্তিশালী A20 প্রো চিপ, উন্নত কুলিং সিস্টেম, আকর্ষণীয় নতুন রঙ এবং বড় ক্যামেরা মডিউল। তবে এই সমস্ত হেভি-ডিউটি আপগ্রেডের কারণে ফোনগুলির দাম যে বেশ কিছুটা বাড়বে, তা আগেই অনুমান করা গিয়েছিল।
ভারতে iPhone 18 সিরিজের সম্ভাব্য দাম
চলতি বছরে বিশ্বজুড়ে স্মার্টফোনের যন্ত্রাংশ এবং মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ায় অ্যাপল তাদের প্রোডাক্টের দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর আগে ম্যাক এবং আইপ্যাডের দাম বাড়লেও আইফোনের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, তা নিয়ে জল্পনা ছিল। যেখানে আইফোন ১৭ প্রো-এর বেস ভ্যারিয়েন্ট ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকায় শুরু হয়েছিল, সেখানে নতুন আইফোন ১৮ প্রো-এর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতে নতুন আইফোন ১৮ প্রো-এর প্রারম্ভিক দাম হতে পারে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা এবং প্রো ম্যাক্স মডেলটির দাম শুরু হতে পারে ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা থেকে। উৎপাদন খরচ এবং উপাদান মূল্যের ঊর্ধ্বগতির কারণে গতবারের তুলনায় প্রায় ৩০,০০০ টাকা পর্যন্ত দাম বেশি ধার্য করা হয়েছে।
নতুন সিরিজে কী কী বিশেষত্ব থাকছে?
শক্তিশালী পারফরম্যান্স: অত্যাধুনিক 2nm প্রযুক্তিতে তৈরি নতুন A20 প্রো চিপ এবং উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম।
ক্যামেরা ও ব্যাটারি: ক্যামেরার ক্ষেত্রে বড়সড় আপগ্রেডের পাশাপাশি প্রো ম্যাক্স মডেলে থাকছে আরও শক্তিশালী ব্যাকআপ ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।
এক্সক্লুসিভ কালার: একাধিক নতুন ও আকর্ষণীয় রঙের অপশনে বাজারে আসছে এই সিরিজ।
অ্যাপলের এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির প্রি-অর্ডার এবং রিটেল সেল কবে থেকে শুরু হবে এবং এর ফোল্ডিং সংস্করণটি কতটা চমকপ্রদ হতে চলেছে, সেদিকেই এখন তাকিয়ে পুরো প্রযুক্তি বিশ্ব।