‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে সোজা আক্রমণ! বিগ বসের অন্দরে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রিতেই তুলকালাম কাণ্ড

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতেই ‘বিগ বস বাংলা’র অন্দরে ঝড়ের বেগে উত্তেজনার পারদ চড়িয়েছেন শিলিগুড়ির হ্যান্ডসম হাঙ্ক রাজবীর দে। মডেল-অভিনেতা হিসেবে অতীতে পরিচিতি থাকলেও, এই রিয়েলিটি শো-তে পা রেখেই নিজের আসল খেলা শুরু করে দিয়েছেন তিনি। শো-এর মহিলা প্রতিযোগীদের মন জয় করার পাশাপাশি ঘরের বাকি সদস্যদের মাথাব্যথাও দারুণভাবে বাড়িয়ে দিয়েছেন এই নতুন প্রতিযোগী।

শনিবার অনিন্দ্যের বিদায়ের পরেই রবিবারে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন রাজবীর। এসেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এখানে লম্বালম্বি লড়াই করার জন্যই তাঁর আগমন। হেঁসেলে সৃজলা গুহর সঙ্গে ফ্লার্ট করা হোক কিংবা ড্রয়িংরুমে বিদেশি সুন্দরী আলেকজান্দ্রার সঙ্গে তাঁর খোলামেলা মাখোমাখো রসায়ন—সব মিলিয়ে তাঁকে ইতিমধ্যেই পাক্কা ‘ক্যাসিনোভা’ তকমা দিয়েছেন দর্শকেরা। সৃজলার চর্চিত প্রেমিক বাইরে থাকলেও, রাজবীরের কথার জাদুতে মাঝে মধ্যেই কুপোমাত হচ্ছেন অভিনেত্রী। এক পর্বে সৃজলার ‘টেকিকার্ডিয়া’ বা হার্টের সমস্যা নিয়ে কথা উঠতেই রাজবীর সরাসরি বলে বসেন, ‘এত সুন্দর তুমি, এই সমস্যা তো তোমার বয়ফ্রেন্ডের হওয়া উচিত!’ যার পালটা জবাবে সৃজলাও রসিকতা করে জানতে চান, তিনি ব্রেকআপ করে এসছেন কি না। জবাবে রাজবীরের সপাট মন্তব্য ছিল, তাঁর প্রেম ভেঙেছে দু’বছর আগেই এবং তিনি এখানে ভালোবাসার গল্প করতে এসেছেন।

ফ্লার্ট ও মজার পাশাপাশি মঙ্গলবার ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন রণংদেহী মূর্তিতেও দেখা গিয়েছে রাজবীরকে। মনামীর সিঙ্গল খাট দখল করা নিয়ে ঘরে তীব্র দ্বন্দ্ব বেধে যায়। মনামী বিছানা ছাড়তে অস্বীকার করলে রাজবীর বাকি সদস্যদের একযোগে আক্রমণ করেন এবং কান ধরে ‘সরি’ বলতে বাধ্য করার মতো চ্যালেঞ্জ ছুড়ে দেন। শুধু তাই নয়, মনামী ও সায়ক সহ অন্যান্য প্রতিযোগীদের ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

উল্লেখ্য, ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথম লাইমলাইটে আসেন রাজবীর। ২০২০ সাল থেকে মুম্বইয়ে অভিনয় ও মডেলিংয়ের দুনিয়ায় যুক্ত থাকার পাশাপাশি তিনি ‘MTV Roadies: Karm Ya Kaand’-এ অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ধারাবাহিকে কাজ করার পর এবার বিগ বসের দুর্গ কাঁপাতে নেমে রীতিমতো হাই-ভোল্টেজ ড্রামা তৈরি করেছেন এই তরুণ তারকা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)