CBSE রেজাল্টে কারচুপি? কোটি কোটি পড়ুয়ার ভবিষৎ নিয়ে তুঙ্গে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন রাহুল গান্ধী!

সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। বোর্ডের নতুন ‘অন-স্ক্রিন মার্কিং’ (OSM) ব্যবস্থা এবং মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতাকে কাঠগড়ায় তুলেছেন।

রাহুলের অভিযোগ, ১৮ লাখেরও বেশি শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে একটি অযোগ্য সংস্থা। তার দাবি, যে কোম্পানিকে (COEMPT) সিবিএসই-র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অতীত রেকর্ড অত্যন্ত বিতর্কিত। ২০১৯ সালে তেলেঙ্গানায় ‘গ্লোবারেলা’ (Globarena) নামে এই একই সংস্থা পরীক্ষার ফলাফল নিয়ে কারচুপির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। নাম বদলালেও তাদের কাজের ধরন বদলায়নি বলে অভিযোগ রাহুলের।

তিনি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে চারটি মূল প্রশ্ন তুলেছেন:
১. কার নির্দেশে এবং কেন বিতর্কিত কোম্পানিকে সিবিএসই-র কাজের দায়িত্ব দেওয়া হলো?
২. ঠিকাদার নির্বাচনের সময় কোন নিয়মগুলো লঙ্ঘিত হয়েছে?
৩. আগের রেকর্ড থাকা সত্ত্বেও কোম্পানিটির ব্যাকগ্রাউন্ড কেন যাচাই করা হয়নি?
৪. ওই কোম্পানির ম্যানেজমেন্টের সাথে সরকারের সম্পর্ক কী?

রাহুল গান্ধী এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানিয়েছেন। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেছেন, “জেন-জেড (Gen Z) প্রজন্মের লড়াই তাদের অধিকার আদায়ের লড়াই। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছে দুর্নীতি নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy