“৪৯৬ স্কোর, গ্রেড A++!”-উচ্চমাধ্যমিকে সেরার মুকুট আদৃতের মাথায়, অভাবনীয় রেজাল্টে শোরগোল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথেই সামনে এল বাংলার নতুন মেধার মুখ। এবারের উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার মিশনে এবং আদৃতের পরিবারে।

সংসদ সূত্রে খবর, আদৃতের প্রাপ্ত নম্বর ৫০০-এর মধ্যে ৪৯৬। শতাংশের হিসেবে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ নম্বর। তাঁর এই বিরাট স্কোরকার্ডে জ্বলজ্বল করছে A++ গ্রেড। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কড়া অনুশাসন আর নিজের অধ্যাবসায়— এই দুইয়ের মেলবন্ধনেই যে এই সাফল্য সম্ভব হয়েছে, তা বলাই বাহুল্য।

রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে আরও একবার টপার উঠে আসায় স্কুলের শিক্ষক ও সন্ন্যাসীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আদৃতের এই রেকর্ড নম্বর আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছে শিক্ষা মহল। ফলাফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মেধা তালিকায় শীর্ষস্থান দখল করা এই কৃতি ছাত্র।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy