৪০-এর কোঠায় এসেও ফিকে হয়নি গ্ল্যামার! ব্রিটেনে শাড়ি পরে যে কাণ্ড ঘটালেন কারিনা, হতবাক সবাই

বলিউডে ২৫ বছরের দীর্ঘ পথচলার পরেও অভিনেত্রী কারিনা কাপুর খান-এর গ্ল্যামার, অভিনয় এবং ক্যারিশমা একটুও কমেনি। সম্প্রতি তার ঝলক দেখা গেল বিদেশের মাটিতেও, যেখানে এক স্টেজ শো পারফরম্যান্সে তিনি দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন।
ব্রিটেনের বার্মিংহামে একটি জুয়েলারি স্টোরের উদ্বোধনে গিয়েছিলেন কারিনা। সেখানে তাকে এক ঝলক দেখতে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সবার সামনে মঞ্চে দাঁড়িয়েই তিনি নিজের জনপ্রিয় গান ‘ফেভিকল সে’-এর তালে নাচ শুরু করেন। তার পারফরম্যান্স দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। এই জনস্রোত দেখেই বোঝা যায়, আজও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।
এই বিশেষ ইভেন্টের জন্য কারিনা ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি একটি রূপোলি সিক্যুইনের শাড়ি পরেছিলেন। এই ঝলমলে শাড়ির সঙ্গে হাই-নেক হল্টার ব্লাউজ তার লুকে এনেছে আধুনিক ছোঁয়া। শাড়ির সঙ্গে মিলিয়ে তিনি একজোড়া হিরের দুল এবং ডান হাতে ব্যাঙ্গেলস পরেছিলেন। মেকআপের ক্ষেত্রে বেছে নিয়েছিলেন ব্রোঞ্জ বিউটি লুক, যা তার সিলভার শাড়ির সঙ্গে দারুণ মানানসই লাগছিল। সব মিলিয়ে, তার এই টিপটপ লুকের পিছনে ছিলেন স্টাইলিস্ট লক্ষ্মী লেহর।