কাঁদা ভেঙে মাঠে নামলেন কিম জং উন! নিজের হাতে ফসল তুলে মুখে দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা

সাধারণত বিলাসবহুল জীবনযাপন এবং কঠোর শাসনের জন্য পরিচিত উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন এবার একেবারে নতুন রূপে সামনে এসেছেন। সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে কাদা ভেঙে ফসলের মাঠে নামতে দেখা যাচ্ছে। কিম নিজেই ফসলের দেখভাল করছেন এবং একটি ফসল হাতে তুলে তা মুখে দিয়ে দেখছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কিম জং উনকে ঘিরে রয়েছে একদল নিরাপত্তারক্ষী। এর মধ্যেই তিনি চাষের জমিতে নেমে ফসল পর্যবেক্ষণ করছেন। কিমের এই অপ্রত্যাশিত আচরণ বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেওয়ার পর কিম চীন সফরে যান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। পুতিন-শি-কিমের সেই বৈঠক নিয়ে যখন পশ্চিমা দুনিয়ায় তোলপাড় চলছে, তখন তার এই কৃষি পরিদর্শনের ভিডিও নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।