১ জুলাই অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি, আপনার নাম আছে? জানুন স্ট্যাটাস চেক পদ্ধতি

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মা-বোনের মনে যে প্রশ্ন ছিল, তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার জনকল্যাণ শিবির থেকে তিনি ঘোষণা করলেন, প্রকল্পটির পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে। একইসঙ্গে, যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
১ জুলাই টাকা পাওয়ার সম্ভাবনা: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত ৩ জুন ২৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে। এরপর আরও প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা নতুন করে নাম নথিভুক্ত করেছেন। তাঁদের নথি যাচাইয়ের কাজ শেষ এবং পোর্টালে তথ্য আপলোড করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, সব ঠিক থাকলে এঁরা আগামী ১ জুলাই জুন মাসের ৩,০০০ টাকা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
কীভাবে চেক করবেন আবেদনের বর্তমান অবস্থা? যারা ফর্ম জমা দিয়েছেন, তারা ঘরে বসেই স্টেটাস চেক করতে পারবেন। পদ্ধতিটি নিচে দেওয়া হলো:
প্রথমে সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে (socialregistry.wb.gov.in) লগ-ইন করুন।
‘Application Status’ বা ‘Track Application’ অপশনে ক্লিক করুন।
আপনার আবেদন নম্বর, আধার কার্ড নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন।
মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
স্ক্রিনে আপনার আবেদনের স্টেটাস—’Approved’, ‘Verified’ বা ‘Payment Processed’ দেখালে নিশ্চিন্ত হতে পারেন। যদি ‘Pending Verification’ দেখায়, তবে বুঝবেন যাচাই প্রক্রিয়া এখনও চলছে।
টাকা না পেলে করণীয়: অনেক সময় আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে টাকা ঢুকতে দেরি হতে পারে। তাই উপভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে: ১. আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার-লিঙ্কড কি না তা নিশ্চিত করুন। ২. ফর্মপূরণের সময় দেওয়া নথিপত্রের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মিল আছে কি না যাচাই করুন। ৩. কোনো ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করুন।
আবেদনের প্রক্রিয়া: এখনও যাঁরা এই প্রকল্পের সুবিধা পাননি, তাঁরা নিকটস্থ জনকল্যাণ শিবিরে গিয়ে সরকারি আধিকারিকদের সাহায্য নিয়ে ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য আপনাকে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে পরিবারিক ও ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করতে হবে। মাথায় রাখবেন, আবেদনপত্রের বক্সে লাল স্টার (*) চিহ্নিত অংশগুলো পূরণ করা বাধ্যতামূলক। ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
সরকারের দাবি, যাচাই সম্পন্ন হওয়া প্রতিটি উপভোক্তার অ্যাকাউন্টে ধাপে ধাপে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। তাই নিয়মিত পোর্টালে স্টেটাস চেক করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।