১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সময় কতজন ব্রিটিশ ভারতে বাস করতেন? সেই সংখ্যা জানলে চমকে যাবেন!

১৯৪৭ সালে ভারত যখন স্বাধীনতা পায়, তখন তা শুধু একটি রাজনৈতিক ঘটনাই ছিল না, ছিল একটি ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্ত। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের পর, ভারতে ব্রিটিশদের উপস্থিতি প্রায় শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার সময় ঠিক কতজন ব্রিটিশ ভারতে ছিলেন? চমকে দেবে সেই পরিসংখ্যান!

ব্রিটিশদের জনসংখ্যা:
আনুমানিক সংখ্যা: ১৯৪৭ সালে ভারতে আনুমানিক ১০ লক্ষ ব্রিটিশ জনসংখ্যা ছিল।

জাতিভিত্তিক বিভাজন: ১৮৯১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতে ইংরেজি ভাষাভাষীর সংখ্যা ছিল ২,৩৮,৪০৯ জন। ১৯২১ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১,৬৫,৪৮৫ জনে।

কয়েকটি উল্লেখযোগ্য গোষ্ঠী:

ব্রিটিশ সেনা: প্রায় ৪০ হাজার ব্রিটিশ সৈন্য।

উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী: ২০০০-এরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তা, বিপুল সংখ্যক ব্যবসায়ী, প্রশাসক এবং অন্যান্য সাধারণ নাগরিক।

অ্যাংলো-ইন্ডিয়ান: প্রায় ১০ লক্ষ অ্যাংলো-ইন্ডিয়ান।

আদমশুমারিতে ব্রিটিশদের অবস্থান:
ভারতে প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয়েছিল ১৮৭২ সালে। ১৮৮১ সাল থেকে প্রতি দশ বছর পর পর নিয়মিত আদমশুমারি শুরু হয়। এই আদমশুমারিতে ব্রিটিশ নাগরিকদের ভারতীয় হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, বরং তাদের জাতিগতভাবে ‘ইংরেজ, স্কটিশ, আইরিশ, ইউরোপীয় অথবা অ্যাংলো-ইন্ডিয়ান’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

অ্যাংলো-ইন্ডিয়ানরা ছিলেন এমন একটি মিশ্র সম্প্রদায়, যাদের একজন ইউরোপীয় এবং অন্যজন ভারতীয় ছিলেন। তারা মূলত ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের সংস্কৃতিতে ইংরেজি প্রভাব ছিল। স্বাধীনতার পর, বেশিরভাগ ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেলেও, অ্যাংলো-ইন্ডিয়ানরাই মূলত ভারতে থেকে যান। ব্রিটিশ সেনাবাহিনী এবং ব্যবসায়ীরা তাদের কাজ বন্ধ করে ব্রিটেনে ফিরে যান।