১৩ বছর বয়সে ১০০০ কোটি টাকার মালকিন আরাধ্যা! জানলে চমকে উঠবেন

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন মাত্র ১৩ বছর বয়সেই বিপুল সম্পত্তির মালকিন। বলিপাড়ায় গুঞ্জন, আরাধ্যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০০ কোটি টাকা, যা বলিউডের অনেক উঠতি তারকার চেয়েও বেশি।

আরাধ্যার জন্মের পর থেকেই বচ্চন পরিবারের এই সর্বকনিষ্ঠ সদস্যকে দামি উপহারে মুড়িয়ে রেখেছেন তার পরিবারের সদস্যরা।

গাড়ি: দাদু অমিতাভ বচ্চন আরাধ্যাকে একটি লাল রঙের মিনি কুপার উপহার দিয়েছেন, এবং বাবা অভিষেক বচ্চন তাকে একটি অডি এ৮ দিয়েছেন।

বাংলো: দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দু’জনে মিলে তাকে ৬০ কোটি টাকার সম্পত্তি উপহার দিয়েছেন। এর বাইরে অভিষেক বচ্চন তার মেয়ের নামে দুবাইয়ে একটি বিলাসবহুল বাংলো কেনেন, যার দাম দেড় কোটি টাকা।

দামি পোশাক: আরাধ্যা তার দামি পোশাকের জন্যও চর্চিত। শোনা যায়, ঐশ্বর্য মেয়েকে জন্মদিনে প্রায় ১০ লক্ষ টাকা দামের পোশাক উপহার দিয়েছিলেন।

প্রতি বছর জন্মদিনে তার সম্পত্তিতে নতুন নতুন সংযোজন ঘটে থাকে। জন্মের পর থেকেই আরাধ্যকে নিয়ে মিডিয়ার আগ্রহ তুঙ্গে এবং পাপারাজ্জিরা তাকে সব সময় অনুসরণ করে।