স্কুল ডিরেক্টরের লালসার শিকার অবুঝ শিশু! শিক্ষিকার সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলাই কাল হলো আনন্দ কুমারের

বিহারের বাঁকা জেলায় এলকেজি পড়ুয়া আনন্দ কুমারের খুনের ঘটনায় এক ভয়ঙ্কর সত্য সামনে এল। কটোরিয়া এলাকার মাউন্ট কেরালা স্কুলের ডিরেক্টর রাজীব কুমার রঞ্জনই ওই খুনের মূল অভিযুক্ত। পুলিশি তদন্তে জানা গেছে, স্কুলেরই এক শিক্ষিকার সঙ্গে রাজীবকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল শিশু আনন্দ। নিজের সামাজিক মর্যাদা ও স্কুলের সুনাম নষ্ট হওয়ার ভয়ে ওই ডিরেক্টর খুনের ছক কষে।

গত ২২ জুন অভিযুক্ত রাজীব আনন্দকে স্কুলের উপরের তলার বাথরুমে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে প্রায় ২০ বার আঘাত করে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ফেলে রেখে সে নিজের প্রেমিকা শিক্ষিকাকে নিয়ে এলাকা ছাড়ে। ঘটনার পর সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৯ জুন পাটনায় চিকিৎসাধীন অবস্থায় আনন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার সন্ধানে চলছে জোর তল্লাশি। পুলিশ সুপার অমিतेश কুমার জানিয়েছেন, বৈজ্ঞানিক ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে এই মামলার চার্জশিট তৈরির কাজ চলছে। বিক্ষোভ ও পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।