সেনাবাহিনী থেকে খাদি, বিহারের ছট পুজো থেকে আরএসএস! ১২৬ তম ‘মন কি বাত’-এ আর কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ১২৬ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদ ভগৎ সিং, কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিহারের ছট উৎসব নিয়ে এক বড়সড় ঘোষণা করেছেন।
শহিদ ভগৎ সিং ও লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা
শহিদ ভগৎ সিং: প্রধানমন্ত্রী বলেন, “ভগৎ সিং প্রতিটি ভারতীয়ের, বিশেষ করে যুবকদের কাছে বিরাট অনুপ্রেরণা। দেশসেবা করতে গিয়ে তিনি যে সাহস দেখিয়েছিলেন, তা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।” মোদী স্মরণ করেন, ফাঁসির আগে ভগৎ সিং ব্রিটিশদের কাছে চিঠি লিখে জীবন শেষ করার অনুরোধ করেছিলেন, যা আমাদের কোনোদিন ভোলা উচিত নয়।
লতা মঙ্গেশকর: লতা দিদির জন্মবার্ষিকী স্মরণ করে মোদী বলেন, “লতা দিদির গান মানুষের আবেগকে স্পন্দিত করে। দেশাত্মবোধক গানগুলি বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে।” তিনি জানান, তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের বিশেষ সম্পর্ক ছিল এবং প্রতি বছর তিনি প্রধানমন্ত্রীকে রাখি পাঠাতেন। ‘জ্যোতি কলস ছলকে’ গানটিকে তিনি তাঁর প্রিয় বলে উল্লেখ করেন।
এছাড়াও, প্রধানমন্ত্রী এদিন ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তার সাহসিকতার কথা তুলে ধরেন, যারা ‘নাবিকা সাগর পরিক্রমা’তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি: বিহারবাসীর জন্য সুখবর
বিহারের আসন্ন ভোটের আগে সেখানকার মানুষের জন্য সুখবর দিলেন মোদী। তিনি জানান, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
প্রধানমন্ত্রী বলেন, “ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।” তিনি জানান, সূর্য দেবতার এই পুজো এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই বিহারের একাংশ উচ্ছ্বসিত হয়েছেন।
খাদি ও আরএসএস: আত্মনির্ভরতার বার্তা
খাদি ও স্বদেশী: প্রধানমন্ত্রী এদিন হস্তশিল্প ও হ্যান্ডলুম নিয়ে আলোচনা করেন এবং খাদির গুরুত্ব বোঝান। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে খাদি পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেন, “খাদির মাধ্যমে স্বদেশী চিন্তা শক্তিশালী হবে।” তিনি #VocalforLocal ব্যবহার করে সকলকে খাদি সমর্থন করার আহ্বান জানান এবং উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ‘ইয়াজ ন্যাচারালস’ এবং ঝাড়খণ্ডের ‘জোহরগ্রাম’ ব্র্যান্ডের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
আরএসএস: শেষে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তাদের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন, “রাষ্ট্রীয় স্বার্থ সর্বদা প্রধান, এই ভাবনা আরএসএস-এর প্রতিটি কাজেই স্পষ্ট।