সিডনিতে এলোপাথাড়ি গুলি! অনুষ্ঠানস্থলে ১৬ জনকে খুন, পাল্টা গুলিতে খতম এক আততায়ী

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বন্দুকবাজরা অনুষ্ঠানস্থলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের পাল্টা গুলিতে একজন আততায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতারও করেছে। প্রাথমিক তথ্যে দাবি করা হয়েছে যে হামলাকারীদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। তবে, এই হামলার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা এবার কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই ঘটনায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে—এই যুক্তিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল, মঙ্গলবার, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত যুবভারতী কাণ্ডে মোট দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে।
প্রথম মামলাটির আবেদনকারী বিল্বদল ভট্টাচাৰ্যর বক্তব্য, যুবভারতীতে যে বিশৃঙ্খলা ও অব্যবস্থা দেখা গিয়েছে, তা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পক্ষে মোটেও ‘ভালো লক্ষণ নয়’। তাঁর দাবি, এই ঘটনা বিশ্বের দরবারে রাজ্যের ভাবমূর্তি ‘কালিমালিপ্ত’ করেছে। তাই অবিলম্বে কলকাতা হাইকোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।