সকাল সকাল রাস্তার ধারে বসে যুবক-যুবতীর মদ্যপান! বারণ করতেই যে হাল হলো অঙ্কন শিক্ষকের…? জানুন বিস্তারে

প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় এক অঙ্কন শিক্ষককে বেধড়ক মারধর করেছে একদল যুবক-যুবতী। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার নন্দননগরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত শিক্ষকের নাম নিরুপম পাল।

কী ঘটেছিল?
নিরুপম বাবু পেশায় অঙ্কন শিক্ষক। শনিবার সকালে তিনি অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান কিছু যুবক ও যুবতী প্রকাশ্যে মদ্যপান করছে। সকাল বেলায় এমন ঘটনা দেখে তিনি এর প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে তারা নিরুপম বাবুকে রাস্তায় ফেলে মারধর শুরু করে। মারধরের পর তারা নিরুপম বাবুকে প্রাণনাশের হুমকিও দেয়। এলাকার লোকজন ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশের কাছে অভিযোগ
নিরুপম পাল এবং তার পরিবার এই ঘটনায় খুব আতঙ্কিত। তিনি বেলঘড়িয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকার মানুষজন বলছেন, এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তারা আরও জানান, মারধরকারীদের মধ্যে একজন মেয়েও ছিল। এই ধরনের ঘটনায় এলাকার সবাই আতঙ্কিত এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।