শুভেন্দু অধিকারীর হিন্দু ঐক্যের ডাকে উত্তাল চণ্ডীপুর! কী বললেন বিরোধী দলনেতা?

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ‘সনাতনী ঐক্য মঞ্চে’র প্রতিবাদ কর্মসূচি ঘিরে তৈরি হলো তীব্র উত্তেজনা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এদিন চণ্ডীপুর থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সেখান থেকে শুভেন্দু ফের একবার হিন্দু ঐক্যের পক্ষে জোরালো সওয়াল করেন।

শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে স্পষ্ট জানান, হিন্দুদের ধর্মীয় অধিকার ও বিশ্বাসে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। একইসাথে, তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি করেন যে একমাত্র ঐক্যই তাদের অধিকার সুরক্ষিত রাখতে পারে।

রাজ্যে একাধিক ধর্মীয় ইস্যুতে বিতর্কের আবহে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক পারদ চড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।