লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বছরের চমক! দ্বিগুণ হতে পারে মাসিক ভাতার অঙ্ক, মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা?

রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে নতুন বছরের শুরুতেই বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জল্পনা চলছে বিভিন্ন সূত্রে। সবচেয়ে বেশি জল্পনা হলো এই প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি নিয়ে। মনে করা হচ্ছে, এই অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে।
বর্তমানে ২৫ থেকে ৬০ বছর বয়সী রাজ্যের মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পেয়ে থাকেন। জাতি অনুযায়ী এখন তারা পান:
সাধারণ (General) মহিলারা: মাসে ১০০০ টাকা
তপশিলি জাতি/উপজাতি (SC/ST) মহিলারা: মাসে ১২০০ টাকা
যদি এই ভাতা বৃদ্ধির জল্পনা সত্যি হয়, তবে নতুন বছরে (২০২৬ সাল) থেকেই তা কার্যকর হতে পারে। মহিলাদের বিভিন্ন সংগঠন এবং সোশ্যাল মিডিয়া সূত্রে দাবি করা হচ্ছে, সম্ভাব্য নতুন হার হতে পারে:
সাধারণ শ্রেণীর মহিলারা: মাসে ১৫০০ টাকা
তপশিলি জাতি/উপজাতি মহিলারা: মাসে ১৮০০ টাকা
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রায় এক কোটিরও বেশি মহিলা সরাসরি উপকৃত হন। তাই ভাতা বৃদ্ধি হলে মহিলাদের আর্থিক স্বচ্ছলতা ও দৈনন্দিন জীবনে আরও বড় স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।
তবে এই বিষয়ে রাজ্যের তরফে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি। যদিও, মহিলারা আশাবাদী যে আগামী জানুয়ারি মাস থেকেই ভাতা বৃদ্ধির ঘোষণা আসবে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পৌঁছবে। সকলের নজর এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে।