‘রাত ১টাতেও স্কুটি নিয়ে বেরোবে মেয়েরা’, আর জি কর আবহে নারী সুরক্ষার বড় প্রতিশ্রুতি মোদীর ডেপুটির

বঙ্গ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বীরভূমের বোলপুর ও খয়রাশোলে জনসভা করে রাজনৈতিক পারদ সপ্তমে চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারের সভা থেকে তৃণমূলের ‘গুণ্ডারাজ’ ও ‘সিন্ডিকেট’ সংস্কৃতির বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানান তিনি। শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা বিজেপির ওপর অত্যাচার করছে, ৫ মে বিজেপি সরকার গড়ার পর তাদের পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে।” সিন্ডিকেটবাজদের ‘উল্টো করে ঝুলিয়ে’ দেওয়ার দাওয়াইও দেন তিনি।

শিক্ষক নিয়োগ থেকে রেশন—তৃণমূল জমানার একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে শাহ দাবি করেন, ৫ মে-র পর ‘দিদি’ ও ‘ভাইপো’র গুণ্ডাদের ঠাঁই হবে জেলে। আর জি কর বা দুর্গাপুরের ঘটনার পুনরাবৃত্তি রুখতে বাংলায় কড়া নারী সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। অনুপ্রবেশকারী ইস্যুতে মমতাকে তোপ দেগে শাহ জানান, বিজেপি ক্ষমতায় এলে দেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy