যুদ্ধ নয়, শান্তি, কলকাতায় হঠাৎ কেন আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এর আগে মেট্রোর তিনটি প্রকল্পের উদ্বোধন করতে তিনি কলকাতায় এসেছিলেন। এবারের সফরও রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেন আসছেন প্রধানমন্ত্রী?
ইস্টার্ন কমান্ডের আয়োজিত কম্বাইন্ড কমান্ডো কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই গুরুত্বপূর্ণ সভায় তাঁর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই ধরনের সম্মেলনে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে নবান্নকে ইতিমধ্যেই জানানো হয়েছে।
রাজনৈতিক গুরুত্ব
বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বারবার কলকাতা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে মেট্রো উদ্বোধনের পাশাপাশি দমদমে একটি বিশাল জনসভাও করেছিলেন তিনি। আসন্ন বিধানসভা ভোটের আগে এই ধরনের সফর রাজ্য রাজনীতিতে বিজেপির অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।