যমুনায় বাড়ছে জলস্তর, খুলে দেওয়া হল ১৮টি বাঁধের গেট! দিল্লি জুড়ে বন্যার আশঙ্কা

ভারী বর্ষণের জেরে যমুনা নদীর জলস্তর বিপদসীমার দিকে এগোচ্ছে, যা দিল্লির জন্য নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করেছে। মৌসুমী বায়ুর সক্রিয়তায় উত্তর ভারতে একটানা বৃষ্টির ফলে যমুনার জল দ্রুত বাড়ছে।

হরিয়ানার হাথিনিকুণ্ড বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যা দ্রুত দিল্লির দিকে ধেয়ে আসছে। এর ফলে যমুনার কাছাকাছি থাকা দিল্লির নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন এবং বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যমুনা নদীর জল বাড়তে থাকায়, রাজধানীর বেশ কিছু অংশে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জরুরি ব্যবস্থা নিতে এবং নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।