মোবাইল নম্বর আপডেট না করলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল, জেনেনিন করার পদ্ধতি

গাড়ি বা বাইক চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) থাকা যেমন বাধ্যতামূলক, তেমনই সেই লাইসেন্স সচল রাখতে এবার নতুন নির্দেশিকা জারি করল প্রশাসন। সামান্য একটি কাজ করা না থাকলে আপনার সাধের ড্রাইভিং লাইসেন্সটি মুহূর্তেই বাতিল হয়ে যেতে পারে। কী সেই কাজ? কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে একটি সক্রিয় বা অ্যাক্টিভ মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
কেন এই কড়া নির্দেশ?
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনেক চালকের লাইসেন্সের সঙ্গে পুরনো বা বন্ধ হয়ে যাওয়া নম্বর লিঙ্ক করা থাকে। এর ফলে সরকারের পক্ষ থেকে ট্রাফিক চালান সংক্রান্ত কোনও নোটিস, জরুরি সতর্কতা বা প্রয়োজনীয় বার্তা চালকদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এই যোগাযোগ বিচ্ছিন্নতার সমস্যা দূর করতেই দ্রুত মোবাইল নম্বর আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
শেষ তারিখ কি ঘোষণা করা হয়েছে?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই কাজ করার জন্য কি কোনও নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে? স্বস্তির খবর হলো, সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও শেষ তারিখ ঘোষণা করা হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে ভবিষ্যতে হঠাৎ করে কোনও কড়া নিয়ম বা ডেডলাইন চলে আসার আগেই ঘরে বসে এই কাজ সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।
বাড়িতে বসেই কীভাবে লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করবেন?
এর জন্য আপনাকে আর কষ্ট করে আরটিও (RTO) অফিসে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে পারবেন:
১. প্রথমে ফোনের ব্রাউজার ওপেন করে Sarathi Parivahan লিখে সার্চ করুন এবং সরকারি পোর্টালে প্রবেশ করুন।
২. এরপর আপনার সংশ্লিষ্ট রাজ্য (যেমন পশ্চিমবঙ্গ হলে সেটি) সিলেক্ট করতে হবে।
৩. মূল মেনু থেকে ‘Others’ অপশনে গিয়ে ‘Mobile Number Update’ বেছে নিন।
৪. স্ক্রিনে আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন।
৫. এরপর আধার অথেন্টিকেশন (Aadhaar Authentication) করতে হবে। আধার নম্বর দিলে তাতে একটি ওটিপি (OTP) আসবে, যা দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৬. নতুন স্ক্রিন ওপেন হলে যে সক্রিয় মোবাইল নম্বরটি আপনি লাইসেন্সের সঙ্গে জুড়তে চান, সেটি ইনপুট করুন।
৭. নতুন নম্বরে আসা ওটিপি দিয়ে সেটি ভেরিফাই করুন।
৮. সমস্ত প্রক্রিয়া কনফার্ম করার পরেই আপনার লাইসেন্সে নতুন নম্বর আপডেট হয়ে যাওয়ার বার্তা স্ক্রিনে ভেসে উঠবে।
জরুরি এই কাজটি দ্রুত সেরে ফেলে লাইসেন্স সংক্রান্ত আইনি ঝামেলা এড়ান।