মেলোনির চোখে মোদী ‘অনুপ্রেরণাদায়ক নেতা’! ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেন এমন মন্তব্য করলেন ইতালির প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে সারা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা আসছে। এর মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির শুভেচ্ছা বিশেষ নজর কেড়েছে। মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেলোনি তাঁর ‘দৃঢ় সংকল্প ও নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করেছেন।

এই দুই নেতার সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল আগেও ছিল। মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের জরিপে মোদী ও মেলোনি দুজনেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের তালিকায় অন্যতম। এর আগে জি৭ সম্মেলনে মোদী এবং মেলোনির মধ্যে একটি বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যা নেটিজেনরা মজা করে ‘#Melodi’ নামে চিহ্নিত করেন। সেই মুহূর্তটি বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত স্মৃতি হয়ে আছে।

ফের একবার মোদীর জন্মদিনে মেলোনির এই বিশেষ বার্তা সেই রসায়নকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বোঝাই যাচ্ছে, দুই বিশ্বনেতার পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক কেবল কূটনৈতিক স্তরেই সীমাবদ্ধ নয়, তা ব্যক্তিগত পর্যায়েও বেশ মজবুত।