মিশন ২০২৬! দক্ষিণ থেকে উত্তর— বঙ্গে ঝোড়ো সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পূর্ণাঙ্গ সূচি দেখুন

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে এবার ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মার্চ থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। তবে প্রচারের তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, অভিষেকের মূল নজর এখন শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামে কর্মিসভা থেকে শুরু করে কাঁথিতে রিভিউ বৈঠক— শুভেন্দুকে নিজের জেলাতেই কোণঠাসা করতে ‘সাঁড়াশি’ আক্রমণের পরিকল্পনা নিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যারাথন প্রচারসূচি:

  • ২৪ মার্চ: দুপুর ২টোয় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা।

  • ২৫ মার্চ: বেলা ১২টায় দাশপুর, ১টায় কেশিয়াড়ি ও নারায়ণগড়। এরপর দুপুর ২টোয় নন্দীগ্রামে ১০ জন প্রতি বুথ সদস্যকে নিয়ে বিশেষ কর্মিসভা।

  • ২৬ মার্চ: উত্তরবঙ্গ সফর। ১২টায় নাটাবাড়ি, ১টায় ধূপগুড়ি এবং ২টোয় কালচিনিতে রোড শো।

  • ২৭ মার্চ: দুপুর ১টায় বিনপুর, ২টোয় পাঁশকুড়া পূর্ব এবং শেষে কুলপিতে জনসভা।

  • ২৮ মার্চ: বেলা ১২টায় বালুরঘাট ও তপন, ১টায় মানিকচক এবং ২টোয় সাগরদীঘিতে সভা।

  • ২৯ মার্চ: দুপুর ১টায় দুবরাজপুর, ২টোয় নওদা এবং ৩টেয় বিতর্কিত তথা চর্চিত সন্দেশখালিতে মেগা জনসভা।

  • ৩০ মার্চ: দুপুর ১টায় বাঘমুন্ডি এবং ২টোয় কাঁথিতে গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক।

  • ৩১ মার্চ: বেলা ১২:৩০-এ শীতলখুচি, ১:৩০-এ রাজগঞ্জ এবং ২:৩০-এ ফালাকাটায় প্রচার সেরে কলকাতায় ফেরা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২৫ তারিখের নন্দীগ্রাম সভা এবং ৩০ তারিখের কাঁথি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরাসরি বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে শুভেন্দুর দুর্গ ভাঙার ঘুঁটি সাজাচ্ছেন অভিষেক। পাশাপাশি সন্দেশখালি ও শীতলখুচির মতো সংবেদনশীল এলাকাগুলোতে তাঁর উপস্থিতি শাসক দলের কর্মীদের মনোবল বাড়াতে বড় ভূমিকা নেবে।