মাধ্যমিক ২০২৭-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল পর্ষদ! দেখে নিন পরীক্ষার তারিখ ও সময়

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন একটি করেই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সময়সূচি:

পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। তবে নিয়ম অনুযায়ী, ১০টা ৪৫ থেকে ১১টা—এই প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। মূল পরীক্ষা চলবে দুপুর ২টো পর্যন্ত।

মাধ্যমিক ২০২৭-এর পরীক্ষার রুটিন:

তারিখবারবিষয়
১৫ ফেব্রুয়ারিসোমবারপ্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারিমঙ্গলবারদ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারিবৃহস্পতিবারইতিহাস
১৯ ফেব্রুয়ারিশুক্রবারভূগোল
২২ ফেব্রুয়ারিসোমবারগণিত
২৩ ফেব্রুয়ারিমঙ্গলবারভৌতবিজ্ঞান
২৪ ফেব্রুয়ারিবুধবারজীবনবিজ্ঞান
২৫ ফেব্রুয়ারিবৃহস্পতিবারঐচ্ছিক বিষয়

ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার সময়:

বিভিন্ন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার সময়সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। পর্ষদের তথ্য অনুযায়ী:

  • Sewing and Needle Craft: সকাল ১০:৪৫ – বিকেল ৩:০০

  • Music (Vocal & Instrumental): সকাল ১০:৪৫ – দুপুর ১:০০ (প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ও সময় পরে জানানো হবে)

  • Computer Application: সকাল ১০:৪৫ – দুপুর ১:৩০ (প্র্যাকটিক্যাল স্কুলে হবে)

  • Vocational Subjects: সকাল ১০:৪৫ – দুপুর ১২:৩০

  • অন্যান্য ঐচ্ছিক বিষয়: সকাল ১০:৪৫ – দুপুর ২:০০

পর্ষদের তরফ থেকে আরও জানানো হয়েছে, শারীরশিক্ষা ও সমাজসেবা এবং কর্মশিক্ষা বিষয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে আলাদা করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য পরীক্ষার্থীদের এই সূচিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।