মাত্র ৪.৩ সেকেন্ডে ১০০ কিমি গতি! ভারতে ঝড় তুলতে এল নতুন BMW X6 M60i

ভারতের বিলাসবহুল গাড়ির বাজারে নতুন চমক নিয়ে হাজির বিএমডব্লিউ। কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন ‘স্পোর্টি এসইউভি কুপে’ BMW X6 M60i xDrive লঞ্চ করেছে। এটি সম্পূর্ণভাবে তৈরি অবস্থায় (CBU) ভারতে আমদানি করা হয়েছে। গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শক্তিশালী ৪.৪ লিটার V8 ইঞ্জিন, যা ৫৩০ হর্সপাওয়ার এবং ৭৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অবিশ্বাস্য এই ইঞ্জিন গাড়িটিকে মাত্র ৪.৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিবেগে পৌঁছাতে সাহায্য করে। এর সর্বোচ্চ গতি ২৫০ কিমি/ঘণ্টা।
নকশার দিক থেকে গাড়িটি বেশ বোল্ড ও প্রিমিয়াম। এতে রয়েছে ২১ ইঞ্চির অ্যালয় হুইল, অ্যাডাপটিভ এলইডি হেডলাইট এবং সিগনেচার ব্ল্যাক কিডনি গ্রিল। ইন্টেরিয়রে গ্রাহকরা পাবেন ১২.৩ ইঞ্চির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১৪.৯ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে সম্বলিত কার্ভড প্যানেল। আরামদায়ক ভ্রমণের জন্য এতে যুক্ত করা হয়েছে হারমান কার্ডন সাউন্ড সিস্টেম ও ভেন্টিলেটেড সিট।
নিরাপত্তার ক্ষেত্রেও আপোষ করেনি বিএমডব্লিউ। এতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ব্রেক অ্যাসিস্টের সাথে এবিএস, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, টায়ার প্রেসার মনিটর এবং ক্র্যাশ সেন্সরের মতো অত্যাধুনিক ফিচার। রাইডকে আরও মসৃণ করতে এতে এম স্পোর্ট সাসপেনশন এবং অ্যাডাপটিভ ড্যাম্পার দেওয়া হয়েছে। সব মিলিয়ে, পারফরম্যান্স এবং প্রিমিয়াম অভিজ্ঞতার অনন্য সমন্বয় এই নতুন এসইউভি।