মাংসের স্বাদকেও হার মানাবে এই নিরামিষ এঁচোড়! জানুন অনুষ্ঠান বাড়ির মতো রান্নার গোপন টিপস

সন্ত আসতেই বাঙালির পাতে এঁচোড় বা ‘গাছ পাঁঠা’র কদর বাড়ে। তবে অনুষ্ঠান বাড়ির মতো সেই ঘন লাল ঝোল আর স্বাদ বাড়িতে আনা অনেকের কাছেই চ্যালেঞ্জ। আসল স্বাদ পেতে হলে মশলা কষানো এবং এঁচোড়-আলু ভাজার ওপর বিশেষ জোর দিতে হবে।

কীভাবে বানাবেন?
প্রথমে ডুমো করে কাটা এঁচোড় ও আলু নুন-হলুদ দিয়ে আধ সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে সেগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত ভালো করে কষান। গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়ে কষিয়ে নিয়ে ভাজা এঁচোড়-আলু দিয়ে দিন। পরিমাণমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন। শেষে এক চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি মাংসের স্বাদের এঁচোড়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy