‘মতুয়াদের নিয়ে দালালি চলবে না!’ বড়মার প্রয়াণ দিবসে CAA-SIR নিয়ে শাহ-মোদীকে চড়া সুর মমতার!

মতুয়া সম্প্রদায়ের পরম আরাধ্যা ‘বড়মা’ বীণাপানি দেবীর তিরোধান দিবসে একদিকে যখন শ্রদ্ধায় ভাসছে ঠাকুরবাড়ি, ঠিক তখনই রাজনৈতিক পারদ চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তায় তিনি মতুয়া সমাজের প্রতি তাঁর সরকারের অবদানের খতিয়ান তুলে ধরেন। একইসঙ্গে বর্তমানের জ্বলন্ত ইস্যু SIR (Special Intensive Revision) এবং CAA নিয়ে বিজেপিকে এক হাত নেন তিনি।

মমতার অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে SIR-এর নামে সুকৌশলে মতুয়া ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “মতুয়াদের নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করব না। যাঁরা এদেশের নাগরিক, তাঁদের নতুন করে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার নাটক কেন? বড়মার প্রয়াণ দিবসে দাঁড়িয়ে শপথ নিচ্ছি, মতুয়াদের গায়ে আঁচড় পড়তে দেব না।” মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, বড়মার চিকিৎসায় পিজি হাসপাতালে বিশেষ ব্যবস্থা থেকে শুরু করে মতুয়া উন্নয়ন পর্ষদ গঠন— সবটাই তাঁর সরকারের হাত ধরে হয়েছে। ভোটের মুখে সিএএ কার্ড খেলে মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy