বিশেষ: ৫ বছর নয়, মাত্র ১ বছর কাজ করলেই গ্র্যাচুইটি! কারা কারা এই সুবিধা পাবেন?

দেশের শ্রম আইনে এল এক যুগান্তকারী পরিবর্তন। ২১ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন শ্রম বিধিমালা বা ‘কোড’-এর ফলে কর্মীদের গ্র্যাচুইটি (Gratuity) পাওয়ার নিয়মে এসেছে বড়সড় রদবদল। আগে যেখানে একজন কর্মীকে গ্র্যাচুইটি পেতে হলে একটানা পাঁচ বছর চাকরি করতে হতো, সেখানে এখন মাত্র এক বছর কাজ করলেই কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন

মোট ২৯টি পুরনো শ্রম আইনকে একত্রিত করে মাত্র চারটি কোড তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন নিয়মের আওতায় শুধুমাত্র স্থায়ী কর্মী নন, আরও বেশ কিছু শ্রেণির কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।

গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন কারা?

নতুন আইন অনুযায়ী, নিম্নলিখিত শ্রেণির কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার সুবিধা পাবেন:

ক্রমিককর্মীর বিভাগসুবিধার বিবরণ
১.নির্দিষ্ট মেয়াদের কর্মী (Fixed Term)সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক (Fixed Term) কর্মীরাও স্থায়ী কর্মীদের মতোই গ্র্যাচুইটি, ছুটি, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধা পাবেন।
২.মহিলা কর্মীঅর্গানাইজড সেক্টরের সমস্ত মহিলা কর্মীকে গ্র্যাচুইটি দেওয়া হবে। নতুন আইনে মহিলারা নাইট শিফট সহ কাজের সমস্ত ক্ষেত্রেই সমান অধিকার পাবেন।
৩.অল্পবয়সী/নতুন চাকরিজীবীসদ্য চাকরিতে যোগ দেওয়া নতুন কর্মীরাও এখন থেকে গ্র্যাচুইটি পাবেন। নিয়োগকারী সংস্থাকে প্রত্যেক কর্মীকে অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার (নিয়োগপত্র) দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
৪.ঠিকাকর্মী (Contract Worker)ঠিকাদারি সংস্থার মাধ্যমে কাজ করা কর্মীরাও এখন এক বছর কাজ করলেই গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

সরকারি নির্দেশ অনুসারে, অর্গানাইজড ও আনঅর্গানাইজড সেক্টর, গিগ ওয়ার্কার (Gig Worker), পরিযায়ী শ্রমিক (Migrant Worker) সহ প্রত্যেকের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। এর ফলে কর্মীরা শুধু ন্যায্য বেতনই নয়, তাদের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।