বিয়ের মরসুমে ফের বাড়ল সোনার দাম, একলাখের উপরেই ২২ ও ২৪ ক্যারেট! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

দু’দিন দাম কমার পর অবশেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফের বাড়ল সোনার দাম। চলতি বছরের শুরু থেকেই হলুদ ধাতুর দরে লাগাতার বৃদ্ধি দেখা যাচ্ছে। বিয়ের মরসুমে সোনার চাহিদা বাড়লেও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে দাম, যা সাধারণ মানুষের চিন্তা বাড়িয়েছে।রিপোর্ট অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে সোনার দাম ৬৭% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% থেকে ১৬% পর্যন্ত বাড়তে পারে।আজকের রেট চার্ট (১১ ডিসেম্বর):ক্যারেটপরিমাণদাম (গতকাল থেকে বৃদ্ধি)২২ ক্যারেট১ গ্রাম₹ ১২,২৬০ (₹৫০ বৃদ্ধি)২২ ক্যারেট১০ গ্রাম₹ ১,২২,৬০০ (₹৫০০ বৃদ্ধি)২৪ ক্যারেট১ গ্রাম₹ ১২,৯০০ (₹৫৫ বৃদ্ধি)২৪ ক্যারেট১০ গ্রাম₹ ১,২৯,০০০ (₹৫৫০ বৃদ্ধি)খাঁটি সোনার দাম বৃদ্ধির পাশাপাশি এদিন রুপোর দামেও বড়সড় লাফ দেখা গিয়েছে। বৃহস্পতিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ₹১৮,৭৭৫ টাকা, যা একদিনে ₹৮৭০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ₹১,৮৭,৭৫০ টাকা, যা গতকালের থেকে ₹৮৭০০ টাকা বেশি।উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা ক্যারেটের উপর নির্ভর করে। ২৪ ক্যারেট সোনায় অন্য ধাতু মেশানো থাকে না বলে এর দাম সবচেয়ে বেশি হয়, আর ২২ ক্যারেটের দাম তুলনামূলকভাবে কম থাকে। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কমার কোনো ইঙ্গিত নেই।