বিনিয়োগ থেকে মা-বাবার উপহার, প্রথম স্যালারি খরচের মাস্টারপ্ল্যান দিল AI! চ্যাটজিপিটির এই পরামর্শে রয়েছে বড় চমক ৩. ৫০ হাজারি চাকরিতেই হতে পারেন কো

হাতে এসেছে জীবনের প্রথম উপার্জনের টাকা। আনন্দ, উত্তেজনা আর ভবিষ্যতের পরিকল্পনা— সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতি। ঠিক এই সময়েই মুশকিল আসান হিসেবে অবতীর্ণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। চ্যাটজিপিটিকে (ChatGPT) প্রশ্ন করা হয়েছিল, “প্রথম বেতন ৫০,০০০ টাকা পেয়েছি, কী করা উচিত?” আর উত্তরে যা এল, তাতে পেশাদার আর্থিক উপদেষ্টাদেরও চোখ কপালে ওঠার জোগাড়!

মানবিকতা আর গণিতের এক অদ্ভুত মিশেলে চ্যাটজিপিটি যে ৬টি পরামর্শ দিয়েছে, তা দেখে নিন একনজরে:

১. ১৫,০০০ টাকা ভবিষ্যতের জন্য: চ্যাটজিপিটির মতে, আবেগে সব টাকা উড়িয়ে দেওয়া বোকামি। শুরুতেই ১৫,০০০ টাকা আলাদা করুন। এর মধ্যে ১০,০০০ টাকা সরাসরি ‘Nifty 50 Index’ ফান্ডে বিনিয়োগ করুন এবং ৫,০০০ টাকা রাখুন আপদকালীন বা ইমারজেন্সি ফান্ডের জন্য।

২. নিজের জন্য ১০,০০০ টাকার ‘ফ্রিডম ফান্ড’:
এটি কোনো সাধারণ বিনিয়োগ নয়। এই টাকা খরচ করুন নিজের দক্ষতা বাড়াতে বা কোনো প্রয়োজনীয় গ্যাজেট (যেমন ল্যাপটপ) কিনতে। চ্যাটজিপিটির দাবি, এই ‘ফ্রিডম ফান্ড’ আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

৩. পরিবারের হাসিতে ১০,০০০ টাকা: পরিবারের জন্য ১০,০০০ টাকা পাঠান। চ্যাটজিপিটি বলছে, এমন কিছু তাঁদের কিনে দিন যা তাঁরা সচরাচর কেনেন না। আপনার দেওয়া উপহারের পেছনে যে আবেগ থাকবে, তা অমূল্য।

৪. জীবনযাত্রার মানোন্নয়নে ৭,৫০০ টাকা:
যে শহরে থাকছেন সেখানে নিজের কমফোর্ট বাড়াতে এই টাকা ব্যয় করুন। ভালো জুতো, চেয়ার বা ভালো ম্যাট্রেস কিনুন যা আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

৫. মনের খুশিতে ৫,০০০ টাকা:
পুরো মাস হাড়ভাঙা খাটুনির পর নিজের জন্যও কিছু রাখা দরকার। এই ৫,০০০ টাকা বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, সিনেমা দেখা বা ছোটখাটো ভ্রমণের জন্য ব্যবহার করতে পারেন।

৬. চিরস্থায়ী স্মৃতিতে ২,৫০০ টাকা:
সবশেষে, বাবা-মায়ের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে চ্যাটজিপিটি পরামর্শ দিয়েছে ২,৫০০ টাকা দিয়ে তাঁদের কোনো সারপ্রাইজ গিফট দিতে। প্রথম বেতনের এই স্মৃতি যেন তাঁদের চোখের কোণে জল আর মুখে হাসি নিয়ে আসে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy