বিক্ষোভে উত্তাল নেপাল, পদত্যাগ করে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

নেপালে জেন-জি’র (Gen-Z) তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চলমান বিক্ষোভ যখন চরমে ওঠে, তখন তিনি সর্বদলীয় বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগেই পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে ওলি কোথায় আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ওলি দেশ ছাড়ার পর নেপাল থেকে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ওলির বাড়ির চারপাশে পুলিশ ও সেনারা কড়া পাহারা দিচ্ছিল। একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করে প্রধানমন্ত্রীর বাড়ি পাহারা দেওয়া হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও উন্মত্ত জনতাকে থামানো যায়নি।

বিক্ষুব্ধ জনতা ওলির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকে পুলিশ ও সেনা সদস্যরা নেমে যেতে শুরু করে। এই ঘটনা নেপালের রাজনৈতিক পরিস্থিতির ভয়াবহতা এবং জনগণের ক্ষোভের মাত্রা বুঝিয়ে দেয়।