‘বাঁচতে চাই, বিজেপি তাই’, তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে ‘মহা জঙ্গলরাজ’ মুক্তির ডাক মোদীর!
December 20, 2025

প্রধানমন্ত্রী দাবি করেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ‘মহা জঙ্গলরাজ’ চলছে। বিহারে যেভাবে মানুষ জঙ্গলরাজ উপড়ে ফেলেছে, বাংলাতেও সেই পরিবর্তন দরকার।
উন্নয়নে বাধা: মোদী অভিযোগ করেন, কেন্দ্রের কাছে বাংলার জন্য টাকা ও পরিকল্পনা—উভয়েরই প্রাচুর্য রয়েছে। কিন্তু রাজ্যের ‘কমিশনখোর’ সরকার সেই কাজ আটকে দিচ্ছে।
জনপ্রিয় স্লোগান: প্রধানমন্ত্রী বলেন, এখন বাংলার প্রতিটি গ্রাম-শহর এমনকি শিশুরাও বলছে— “বাঁচতে চাই, বিজেপি তাই।”
অনুপ্রবেশ ইস্যু: তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ওরা ‘গো ব্যাক মোদী’ বলে কিন্তু ‘গো ব্যাক অনুপ্রবেশকারী’ বলতে পারে না, কারণ অনুপ্রবেশকারীরাই ওদের পছন্দের।
আবেদন: রাজ্যের ভাগ্য বদলাতে বাংলার মানুষের কাছে একবার ‘ডাবল ইঞ্জিন’ সরকার গড়ার সুযোগ চান তিনি।