বর্ষায় গাড়ি চালানোর সময় কাচে কুয়াশা জমে দৃষ্টি ঝাপসা হয়? বড় দুর্ঘটনা এড়াতে এখনই জেনে নিন সহজ উপায়!

বর্ষাকালে গাড়ি চালানোর সময় সবচেয়ে বড় সমস্যা হলো উইন্ডশিল্ড ও সাইড উইন্ডোতে কুয়াশা জমে যাওয়া, যা বাইরে পরিষ্কার দেখতে বাধা দেয়। সাধারণত বাইরে ও ভেতরের তাপমাত্রার পার্থক্যের কারণে কাচে এই আর্দ্রতা জমে। তাই সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই পারে।

গাড়িতে ডিফগার থাকলে সবার আগে সেটি চালু করুন। এটি গরম হাওয়া বা হিটিং এলিমেন্টের সাহায্যে মুহূর্তের মধ্যে কাচের কুয়াশা সরিয়ে দৃশ্যমানতা ফিরিয়ে আনে। আর যদি ডিফগারে সমস্যা থাকে, তবে এসি অন করুন। অনেকেই বর্ষায় এসি চালাতে চান না, অথচ এটি কেবিনের অতিরিক্ত আর্দ্রতা টেনে নিয়ে দ্রুত কাচ পরিষ্কার করে। পাশাপাশি, এয়ার সার্কুলেশন সবসময় ‘ফ্রেশ এয়ার মোড’-এ রাখুন, যাতে বাইরের বাতাস ভেতরে এসে আর্দ্রতা কমাতে সাহায্য করে।

কখনোই হাত, কাপড় বা টিস্যু দিয়ে কাচ মোছার চেষ্টা করবেন না। এতে কাচে দাগ পড়ে দৃষ্টিশক্তি আরও ব্যাহত হতে পারে। সঠিক কৌশল জানা থাকলেই বর্ষায় আপনার ড্রাইভ হবে সম্পূর্ণ নিরাপদ ওঝামেলাহীন।