বড় হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প! মার্কিন সেনার ভাণ্ডার খালি হতেই বড় নির্দেশ হোয়াইট হাউসের

আমেরিকা ও ইরানের মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসে বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনার এয়ার ডিফেন্স সিস্টেম ও পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের ভাণ্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আপাতত ইরানে বড় ধরনের নতুন সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেনা আধিকারিকদের মতে, মধ্যপ্রাচ্যে লাগাতার হামলা প্রতিহত করতে গিয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার স্টক তলানিতে ঠেকেছে, যা মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষাকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে এটি স্থায়ী বিরতি নয়; ইরানের তরফ থেকে কোনো আক্রমণ হলে কড়া জবাব দেওয়া হবে। এদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই আমেরিকাকে চরম পরিণতি ভোগ করার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা চরমে পৌঁছেছে।