ব্যস্ত জীবনে রেফ্রিজারেটর আমাদের অন্যতম ভরসা। বাজার থেকে আনা শাকসবজি ও ফলমূল প্লাস্টিকের ব্যাগে ভরে সরাসরি ফ্রিজে রেখে দেওয়া প্রায় প্রতিটি ভারতীয় পরিবারের চেনা ছবি। কিন্তু চিকিৎসকরা সতর্ক করছেন, এই অভ্যাস ডেকে আনছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
দেরাদুনের কৈলাশ হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান ডঃ পায়েল দত্ত জানান, ফ্রিজে পলিথিন ব্যাগে সবজি রাখলে ভেতরের আর্দ্রতা বাইরে বেরোতে পারে না। ফলে ব্যাগের ভেতরে জল জমে সবজি ভিজে যায় এবং দ্রুত ব্যাকটিরিয়ার বংশবৃদ্ধি ঘটে, যা বিশেষ করে সবুজ শাকসবজির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। আরও মারাত্মক ভুল হলো আধকাটা সবজি পলিথিনে রাখা। সবজি কাটার পর তার প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট হয়ে যায়। বাতাস চলাচল না করায় অক্সিজেনের অভাবে সেখানে ক্ষতিকর ‘থাইলামিন’ গ্যাস তৈরি হয়। এটি শুধু সবজি নষ্টই করে না, বরং খাদ্যের ভিটামিন সি এবং ডি-এর মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
সুস্থ থাকতে বাজার থেকে সবজি আনার পর তা ভালো করে ধুয়ে ফ্যানের নিচে বা রোদে শুকিয়ে নিন। তারপর প্লাস্টিক বর্জন করে নির্দিষ্ট ঝুড়ি বা নেট ব্যাগে সংরক্ষণ করুন।





