ইরান ধ্বংসের কাউন্টডাউন শুরু? ট্রাম্পের চীন সফর শেষ হতেই মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত!

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে ফের বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতেই পেন্টাগন ইরানের ওপর এক বিধ্বংসী সামরিক হামলার প্রস্তুতি শুরু করেছে। ‘অপারেশন এপিক ফিউরি ২.০’ নামের এই অভিযানের ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে হয় পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করে আপস করতে হবে, না হলে সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে।

পেন্টাগন সূত্রের খবর, মার্কিন সামরিক বাহিনী প্রধানত তিনটি বিপজ্জনক বিকল্প প্রস্তুত রেখেছে। প্রথমত, ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো। দ্বিতীয়ত, ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলি গুঁড়িয়ে দিতে মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডোদের স্থলভাগে নামানো। এবং তৃতীয়ত, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ মার্কিন সেনার নিয়ন্ত্রণে নেওয়া। আগামী সপ্তাহেই ইজরায়েলকে সঙ্গে নিয়ে আমেরিকা এই যৌথ হামলা চালাতে পারে বলে জল্পনা তুঙ্গে।

পাল্টা মার দিতে কোমর বেঁধে নেমেছে ইরানও। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ হুঙ্কার দিয়ে জানিয়েছেন, আক্রান্ত হলে তেহরান এমন জবাব দেবে যা ওয়াশিংটন ভাবতেও পারবে না। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইতিমধ্যেই হরমুজ প্রণালীর চারপাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিই পুরোপুরি সক্রিয় করে ফেলা হয়েছে, যা বিশ্ব বাজারে তেল সরবরাহকারী ট্যাঙ্কারগুলির জন্য চরম পারমাণবিক ও সামরিক হুমকি তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy