পুজোর আগে বড় খবর! সোনা কিনবেন ভাবছেন? দেখুন আজকের দাম কত

দুর্গাপূজা এবং ধনতেরাসের আগে সোনার দাম (Gold Price) নিয়ে সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে দাম বাড়ার প্রবণতা, অন্যদিকে মাঝেমধ্যে দামের সামান্য পতন কিছুটা স্বস্তি দিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল লক্ষণীয়। এমনকি ১৮ ক্যারেট সোনার দামও প্রায় লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সাধারণত উৎসবের মরসুমে চাহিদা বাড়লে দামও বাড়ে, তবে আজ, ১২ সেপ্টেম্বর, বাজারে সোনার দাম কিছুটা কমেছে।

আজকের বাজারদর অনুযায়ী,

২৪ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ১১,০৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,১০,৪৯৯ টাকা।

২২ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ১০,১২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,০১,২৯০ টাকা। ১০০ গ্রাম কিনতে খরচ হবে ১০,১২,৯০০ টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই দাম এখনও সাধারণ ক্রেতার ক্রয়সীমার বাইরে হলেও, সামান্য দাম কমাও অনেকের জন্য ইতিবাচক ইঙ্গিত।

শুধুমাত্র সোনা নয়, রুপোর বাজারেও আজ কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম ১২,৯৮০ টাকা।