হিন্দুধর্মে যেকোনো মাঙ্গলিক কাজের আগে ‘শুভক্ষণ’ বা ‘শুভ মহরত’ দেখার চল দীর্ঘদিনের। বিবাহ থেকে গৃহপ্রবেশ, কিংবা নতুন ব্যবসা শুরু—সবক্ষেত্রেই আমরা পঞ্জিকার ওপর নির্ভর করি। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন ৪টি বিশেষ দিনের কথা বলা হয়েছে, যাদের বলা হয় ‘আবুজ মুহূর্ত’ বা ‘স্বয়ংসিদ্ধ মুহূর্ত’। এই দিনগুলোতে গ্রহ-নক্ষত্রের অবস্থান এতটাই অনুকূল থাকে যে, কোনো বিশেষ লগ্ন ছাড়াই যেকোনো শুভ কাজ সম্পন্ন করা যায়।
অনেকে মনে করেন শুধুমাত্র অক্ষয় তৃতীয়া-ই এমন দিন, কিন্তু বাস্তবে তালিকায় রয়েছে আরও তিনটি বিশেষ তিথি:
চৈত্র শুক্ল প্রতিপদ: এটি হিন্দু নববর্ষের প্রথম দিন। এই তিথিতেই সৃষ্টির সূচনা হয়েছিল বলে মনে করা হয়। নতুন সংকল্প বা ব্যবসা শুরুর জন্য এটি শ্রেষ্ঠ সময়।
রাম নবমী: মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি হওয়ার কারণে এই দিনটি অত্যন্ত পবিত্র। গ্রহের অশুভ প্রভাব এই দিনে কাজ করে না বললেই চলে। বাগদান বা মুণ্ডনের জন্য এই দিনটি আদর্শ।
অক্ষয় তৃতীয়া: বৈশাখ মাসের এই তিথিতে করা যেকোনো কাজের ফল ‘অক্ষয়’ বা চিরস্থায়ী হয়। তাই সোনা কেনা বা বিয়ের জন্য এই দিনটিতে রেকর্ড ভিড় দেখা যায়।
বিজয়াদশমী (দশেরা): এটি মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। জ্যোতিষ মতে একে ‘বিজয় মুহূর্ত’ বলা হয়। নতুন যানবাহন কেনা বা বিদ্যাভম্ভের জন্য এই দিনটি অব্যর্থ।





